বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

লিটনের শারীরিক অবস্থার কথা জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রায় সকলেই চট্টগ্রাম টেস্টের দলে লিটন দাসকে না দেখে কিছুটা অবাক হয়েছিলেন। প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন, চোট কিংবা ফর্মহীনতার কারণে তিনি বাদ পড়েছেন। তবে খেলা মাঠে গড়ানোর পরেই জানা যায়, কেন নেই লিটন। মূলত জ্বরের কারণেই ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটারকে নামানো হয়নি এই টেস্টে।  

রাতে বিসিবি বিবৃতি দিয়ে জানিয়ে দিল লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ রয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে এই টেস্টে তার আর নামবার সুযোগ নেই। এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামতে পারবেন না তিনি। বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের সূত্রে লিটনের সর্বশেষ শারীরিক অবস্থার কথাও জানিয়েছে বিসিবি।

আরো পড়ুন : চট্টগ্রাম ট্স্টে : বোলিংয়ে বাংলাদেশ, একাদশে যারা আছেন

বিসিবি  জানায়, ‘২৮শে অক্টোবর (সোমবার) সন্ধ্যা থেকেই তিনি উচ্চ মাত্রার জ্বরে ভুগছেন। সকালে পরীক্ষার পর নিশ্চিত হয়েছিল, ওর ভাইরাল জ্বর হয়েছে। বর্তমানে তিনি হোটেল কক্ষে আইসোলেশনে আছেন। শরীরে ব্যথা, দুর্বলতা ও কাশিও আছে। যদিও সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা কমেছে।’

পরশু ব্যাটিং অনুশীলনের সময় মাথায় বলের আঘাত চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েছেন ব্যাকআপ উইকেটকিপার জাকের আলী। জ্বরের কারণে নেই লিটনও। দুই উইকেটকিপারের অনুপস্থিতিই আরেক উইকেটকিপার মাহিদুল ইসলামের অভিষেক হয়েছে জাতীয় দলে। বাংলাদেশের ১০৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুলের।

এস/ আই.কে.জে


বিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250