রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এবার ভিন্ন আবহে মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে ‘বসন্ত উৎসব’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে কিছুটা ভিন্ন আবহে এবার উদযাপিত হতে যাচ্ছে বসন্ত। প্রথম দিন এবার নেই চিরাচরিত একুশের বইমেলা। তাই বরাবরের মতো ফাগুনের রং ও রূপ নিয়ে নতুন বইয়ের কাছে যাওয়া হবে না নগরবাসীর।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১লা ফাল্গুন ‘বসন্ত উৎসব’ আয়োজন করে থাকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

এ বছরও ‘বসন্ত উৎসব-১৪৩২’  আয়োজন করেছে সংগঠনটি। তবে বিগত বছরগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নয়। এবার বসন্ত উৎসব হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে।

আজ সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনভর থাকবে নৃত্য ও সংগীত দলের পরিবেশনা, একক সংগীত ও আবৃত্তি, শিশু-কিশোর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণ। পাশাপাশি বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ের আয়োজনও থাকছে।

বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য দেবেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

উৎসবে অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগীত ও নৃত্যদল। একক সংগীতে থাকছেন ফাহিম হোসেন চৌধুরী, সুচি দেবনাথ, অনিমা রায়সহ অনেকে। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও আহসান দিপু।

জে.এস/

বসন্ত উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250