রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ভিসা আবেদন ও সেবা কেন্দ্র চালু করেছে চীন। বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এখন আর ভিসা আবেদন জমা দিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না দূতাবাসে। তবে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণমাধ্যমকে বলেন, নানা কারণে চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগ্রহ বেড়েছে। তাই ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করতে এই ভিসা সেন্টার চালু করা হয়েছে।

আরো পড়ুন: ডেইরি খাতকে সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিসা আবেদন, ট্রাভেল ইন্স্যুরেন্স, মেডিকেল চেকআপ সংক্রান্ত সকল তথ্য চীনা ভিসা সেন্টার থেকে জানা যাবে। এছাড়া নতুন ভিসা সেন্টারের কারণে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত।

আগামী ২১শে এপ্রিল থেকে পুরোদমে চালু হবে ভিসা প্রসেসিং সংক্রান্ত সকল কার্যক্রম। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার টানা পাঁচদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) তৌফিক হাসান গণমাধ্যমকে বলেন, চীনের এই নতুন স্মার্ট ভিসা সেন্টারের মাধ্যমে চীনা ভিসা আরও সহজ হবে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে।

এইচআ/ 

চীনা ভিসা সেন্টার বনানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250