শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দীনেশ ত্রিবেদী *** শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি *** মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী *** নিম্নমানের বই সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী *** চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা *** জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনা এখনো ভারতে বিশেষ মর্যাদায়, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে মিলছে সেই ইঙ্গিত *** হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারেন লাখো ইয়েমেনি সেনা *** জামায়াতের আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে *** ইসরায়েলগামী বিমানের ককপিটে কুড়াল নিয়ে হামলা, সেই সহকারী পাইলটের পরিচয় কী

জাবিতে চলছে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে। সব ইউনিট মিলিয়ে পরীক্ষা চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে তৃতীয় দিনের ভর্তি কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন : বিদেশে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট সলিউশন চালু

তৃতীয় দিনের পরীক্ষার প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ২০০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। হিসাব অনুযায়ী আসন প্রতি লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

এছাড়া দিনের তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এস/ আই.কে.জে


জাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250