শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

দ্রুততম মানব ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ট্র‍্যাকে ফিরলেন, রাজত্বও ফিরে পেলেন ইমরানুর রহমান। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে খেলতে পারেননি লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট। সামার অ্যাথলেটিকসে পঞ্চমবারের মতো পেলেন দ্রুততম মানবের খেতাব।

জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২২শে আগস্ট) ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে শুরু হওয়ার আগে নামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ১০.৬৪ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর ইমরানুর। সেনাবাহিনীর আব্দুল মোতালেব ১০.৮৬ সেকেন্ড নিয়ে হয়েছেন দ্বিতীয়। জাতীয় চ্যাম্পিয়নে সোনা জেতা ইসমাইল হোসেন মুকুট ধরে রাখতে পারেননি। ১০.৮৮ সেকেন্ড নিয়ে তৃতীয় হয়েছেন তিনি।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সুমাইয়া দেওয়ান ১২.১৯ সেকেন্ডে শেষ করেছেন বলে জানা গেছে। তবে অফিশিয়াল ফল এখনো আসেনি। ১২.২১ সেকেন্ড টাইমিংয়ে দৌড় শেষ করেন শিরিন আক্তার।

ইমরানুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250