সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

ঘূর্ণিঝড় রেমালে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতর।

মঙ্গলবার (২৮শে মে) এ তথ্য জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন অধিদফতর দুটি।

মৎস্য অধিদফতর জানায়, রেমালের প্রভাবে মৎস্যসম্পদ খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় ১৩টি জেলার প্রায় ৪১ হাজার মাছের ঘের, ২৬ হাজার ৩০০টি পুকুর এবং চার হাজার কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন: অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু

আর প্রাণিসম্পদ অধিদফতর জানায়, রেমালের প্রভাবে প্রাণিসম্পদ খাতে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপকূলীয় ৮টি জেলার প্রায় ৫০টি গবাদিপশু ও ৩০টি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছে বেশকিছু ছাগল, ভেড়া ও হাঁস-মুরগিও।

ক্ষয়ক্ষতির এ পরিমাণ মঙ্গলবার (২৭শে মে) পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিরূপণ করা হয়েছে বলে জানিয়েছে উভয় অধিদফতর।

এসি/

মৎস্য ও প্রাণিসম্পদ ঘূর্ণিঝড় রেমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250