শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

ঘোড়ায় চড়ে এসে পালকিতে বউ নিয়ে গেলেন রুবেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সোনালী শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে বর গেলেন বিয়ে করতে। সব আয়োজন শেষে নববধূ বহনকারী পালকি ছুটছে গ্রামের পথ ধরে। ঘোড়ায় চড়ে বর, আর বেহারার কাঁধের পালকিতে কনে। লাল ঘোমটার লাজুক বধূর রাঙা মুখ দেখতে গ্রামীণ সড়কে পালকির পেছন পেছন ছুটছে শিশু-কিশোররা।

গ্রাম বাংলার চিরায়ত প্রথা পালকি চরে শুক্রবার (১৯শে জানুয়ারি) সন্ধ্যার আগে শ্বশুর বাড়ি যান পটুয়াখালী বাউফলের এক নববধূ। আদি বাংলার পুরোনো সাজে এই বিয়ের আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাসের কমতি ছিল না।

আরো পড়ুন : ১৮ মাসে কুরআনে হাফেজ হলেন ১২ বছরের সুম্মিয়া

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে আনজু সিকদারের ছেলে মো. রুবেল সিকদার (৩০) বিয়ে করেন একই ওয়ার্ডের মো. আব্দুর রবের কন্যা ইয়ানুর আক্তারকে (২০)। পারিবারিকভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই গ্রামের বাসিন্দা হারুন খান বলেন, ‘আজকাল গ্রামে এ ধরনের বিয়ের অনুষ্ঠান চোখে পড়েনা। বর ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি এসে পালকিতে করে বউ নিয়ে গেছেন। এগুলো আমরা আগে সিনেমায় দেখতাম। আজ বাস্তবে দেখে ভালোই লেগেছে। ওই নব দম্পতির জন্য শুভ কামনা রইল।

বর মো. রুবেল সিকদার বলেন, ৮০’র দশকে পালকি ছিল,পালকিতে করে বউ নিত, আজকের এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি এ আয়োজন করেছি।’

এস/আই.কে.জে/


বিয়ে পালকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250