শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েল ‘সন্ত্রাস’ ছড়াচ্ছে, নিরাপত্তা পরিষদে মুখ ফসকে বললেন আমেরিকান দূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম তীরের হেবরনের আকাশে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ও চরম উত্তেজনাময় পরিস্থিতিতে গতকাল শুক্রবার (২০শে জুন) বসেছিল জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠক। এ বৈঠকেও উত্তেজনা ছড়ায়। চলে উত্তপ্ত বাদানুবাদ। তবে সব ছাপিয়ে আমলে রাষ্ট্রদূত ডরোথি শিয়ার ‘ছোট্ট’ একটি ভুল আলোচনার জন্ম দিয়েছে।

বৈঠকে বক্তব্য দেওয়ার একপর্যায়ে ডরোথি শিয়া বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল।’ খবর আল জাজিরার।

আদতে ইরানের বিরুদ্ধে তোপ দাগতে গিয়েছিলেন আমেরিকান রাষ্ট্রদূত। কিন্তু ভুল করে ‘ইরানের’ জায়গায় ‘ইসরায়েলের’ কথা বলেন তিনি।

মুহূর্তে নিজের ‘ভুল’ বুঝতে পারেন ডরোথি শিয়া। শুধরে নেন দ্রুত। পরে ইরানের নাম উল্লেখ করে তীব্র সমালোচনা করেন আমেরিকান রাষ্ট্রদূত।

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য ইরানকে দায়ী করে ডরোথি শিয়া বলেন, ‘নিজেদের পারমাণবিক কর্মসূচি সংযত করার জন্য তেহরানের একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।’

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে গতকালের বৈঠকে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপানোর চেষ্টা করে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন, যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত ইরানি শিশুদের ছবি তুলে ধরেন।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250