মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

আজ ছুটির দিনে তৈরি করুন লাউপাতা দিয়ে চ্যাপা শুঁটকির বড়া!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের সকালে অনেকেই গরম গরম ভর্তা-ভাত খেতে পছন্দ করেন। আবার অনেকেই ব্যস্ততার কারণে ভর্তা পছন্দ করলেও বানিয়ে খাওয়ার ঝামেলার জন্য খেতে পারেন না। তবে আপনি চাইলে ছুটির দিনে এই শীতের সকালে চিতই পিঠা, রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে পারেন লাউশাক দিয়ে চ্যাপা শুঁটকির বড়া। রইলো একদম সহজ রেসিপি-

উপকরণ

লাউপাতা ৮টি

চ্যাপা শুঁটকি ৮টি

পেঁয়াজকুচি ১ কাপ

রসুনকুচি ২ চা-চামচ

মরিচগুঁড়া ১ চা-চামচ (স্বাদমতো)

আরো পড়ুন : পেয়ারা না কেটে ভেতরে গোলাপি না সাদা বোঝার উপায়!

লবণ স্বাদমতো

তেল আধা কাপ

প্রণালি

প্রথমে চ্যাপা শুঁটকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। লাউপাতা ডাঁটা ছাড়িয়ে আঁশ ফেলে ধুয়ে মুছে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, চ্যাপা শুঁটকি আর স্বাদমতো লবণ দিন। তারপর কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করে একদম ভর্তার মতো শুকনো করে নামিয়ে নিন।

এবার দ্বিতীয় ধাপে একটা লাউ পাতায় খানিকটা করে শুঁটকি ভর্তা দিয়ে প্যাকেটের মতো মুড়ে নিয়ে সুতা বা টুথপিক দিয়ে আটকে দিন।

৩য় ধাপে কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে লাউপাতায় মুড়ানো ভর্তা সেদ্ধ হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।

এস/ আই.কে.জে/    

চ্যাপা শুঁটকির বড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250