মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

‘তাণ্ডব’ সিনেমার শিল্পীরা বললেন অভিজ্ঞতার কথা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

তাণ্ডব সিনেমার সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) জয়া আহসান, শাকিব খান ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি হোটেলে হয়ে গেল শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’-এর সংবাদ সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন এ সিনেমার পরিচালক রায়হান রাফী, প্রযোজক আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, সিনেমার অভিনেতা শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূরসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। 

বৃহস্পতিবার (৫ই জুন) সন্ধ্যায় আয়োজিত এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলো অভিনয়শিল্পীদের। শাকিব, জয়া আর সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সালাহউদ্দীন লাভলু, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, শিবা শানু, ডা. এজাজ, এফ এস নাঈম ও রোজি সিদ্দিকীসহ অনেকেই।

সংবাদ সম্মেলনে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি কীভাবে আরেকটু ভালো করা যায়। আশা করছি এবারও ভালো ফল আসবে। এবার ৭ তারিখে ঈদ, আর এটা আমার ৭ নম্বর সিনেমা। লাকি সেভেন বলতে পারেন। এক বছর ধরে পরিকল্পনা করে সিনেমাটি বানিয়েছি।’

তান্ডবে অভিনয় করে মুগ্ধ হয়েছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। নিজের সেই মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ শিল্পী যারা এ সিনেমায় অভিনয় করেছি, প্রত্যেকেই মঞ্চ বা টেলিভিশনের নিয়মিত অভিনেতা। যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিংয়ে রয়েছি, আমি চারদিকের আয়োজন দেখছিলাম, আর মুগ্ধ হচ্ছিলাম—এটা কি আমার দেশ! একটা দারুণ টিমকে দেখেছি। আমি কাজ করতে চাইনি, যদি না করতাম, তাহলে এসব মিস করতাম।’

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে আফজাল বলেন, ‘সবেচেয়ে অবাক হয়ে দেখেছি ২০০ সিনেমার অভিনেতা (শাকিব খান)। (আগে) কেমন ছিলেন আমি জানি না, কিন্তু স্টুডিওতে দেখেছি, কোনো মুহূর্তে, কোনো দিকে তার মন নেই, কেবল তার সংলাপ আর সে কী করবে—এটা করার চেষ্টা করছে।’

তান্ডব সিনেমার নায়ক শাকিব খান বলেন, ‘তাণ্ডব অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। এর ফাইট যেমন অসাধারণ হয়েছে, গানগুলোও অসাধারণ হয়েছে, গল্পটাও অসাধারণ। তান্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো সিনেমাটি দেখেছি।’

অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘প্রায় এক যুগ আগে শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেছিলাম। শাকিব খান খুবই লক্ষ্মী একজন অভিনেতা। এবারও তার সঙ্গে অভিনয় করে আমার ভালো লেগেছে।’

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250