শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’ *** ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রর সবগুলো ঘাঁটিই ধ্বংস করেছে ইরান’ *** স্ত্রীকে ধর্ষণ শেখান স্বামীরা, সিএনএনের অনুসন্ধান *** ‘এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে’ *** পাঁচ বছরের মধ্যে একুশের বইমেলায় বিক্রি সর্বনিম্ন ২০২৬ সালে *** ইরানে যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের শিশুরা *** ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ *** ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

রাষ্ট্রদূতদের নিয়ে ট্রেনে কক্সবাজারের পথে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে তৈরি বঙ্গবন্ধু টানেল পরিদর্শন শেষ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের নিয়ে ট্রেনে করে কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

যাত্রা শুরুর প্রাক্কালে চট্টগ্রাম রেল স্টেশনে তিনি বলেন, দেশের সামর্থ্য জানান দিতে রাষ্ট্রদূতদের নিয়ে বঙ্গবন্ধু টানেল পরিদর্শন ও কক্সবাজার দর্শনে যাওয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাধ্যমে কক্সবাজারের সৌন্দর্য ও আমাদের সামর্থ্যের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম রেল স্টেশনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। পরে দুপুর ১টা ৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বিশেষ ট্রেন দর্শনার্থীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

আরো পড়ুন: কম দামে নেপাল থেকে বিদুৎ কিনছে বাংলাদেশ

মন্ত্রী জানান,পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউটার প্রোগ্রাম-এর অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

ড. হাসান মাহমুদ বলেন, কর্ণফুলী নদীর তলদেশে যে টানেল, এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। ভারত, পাকিস্তান, নেপাল-ভুটান কোথাও নদীর নিচে টানেল নেই। এ উদ্যোগ নেওয়া হয়েছে বিদেশি রাষ্ট্রদূতরা যাতে আমাদের দেশকে জানেন। আমাদের দেশে কী ধরনের উন্নয়ন হচ্ছে তা যেন তারা জানতে পারেন। এ কারণে তাদের ঢাকার বাইরে নিয়ে আসা হয়েছে।


সকালে আমরা বঙ্গবন্ধু টানেল পরিদর্শন করেছি। এখন ট্রেন যোগে কক্সবাজার যাচ্ছি। এটি আমাদের অনেকের জন্য এ রুটে প্রথম ট্রেন ভ্রমণ, যা আমাদের উন্নয়নের প্রতীক, বলেন ড. হাছান মাহমুদ।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ পুলিশের দুটি বাসে চড়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছান।

এইচআ/ আই. কে. জে/ 

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত কক্সবাজার ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250