রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

কম দামে নেপাল থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিদ্যুৎ বিক্রিতে দুশ্চিন্তায় পড়েছে নেপাল। গত বছর বিদ্যুৎ ক্রয়ে নেপাল ও ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। কিন্তু চুক্তির পর কাঠমুন্ডুর সঙ্গে বিদ্যুতের দাম নিয়ে বাংলাদেশ কর্মকর্তাদের দর কষাকষিই চলছে। 

গত বছর মে মাসে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ( এনইএ) এবং ভারতের তাপ বিদ্যুৎ উৎপাদন ও বিপণন সংস্থা এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের (এনভিভিএন) সঙ্গে ৫ বছর মেয়াদী চুক্তি করে বাংলাদেশ সরকার।

চুক্তি অনুসারে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রতি বছর ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে নেপাল। ওই চুক্তিতে প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ৯ দশমিক ৩০ নেপালি রুপি। 

আরো পড়ুন: বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

আগামী জুন মাস থেকে বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার কথা। এর মধ্যেই বাংলাদেশ সরকার প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমিয়ে ৫ নেপালি রুপি ধার্য করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

বর্তমানে বাংলাদেশ যে দাম প্রস্তাব করেছে তা কার্যকর হলে নেপালের ভাগে কিছুই থাকে না বলে জানিয়েছে এনইএ’র নির্বাহী পরিচালক কুল মান ঘিসিং। 

গত সপ্তাহে কুল মান ঘিসিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। সে সময় বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বিদ্যুতের দাম নিয়ে দর কষাকষি হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র: কাঠমুণ্ডু পোস্ট

এইচআ/  

বাংলাদেশ নেপাল বিদুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250