বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

গোয়ার বদলে অযোধ্যায় হানিমুন, ফিরেই ডিভোর্স চাইলেন নববধূ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় ভারতের ছোট রাজ্য গোয়ায় নববধূকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা ছিল স্বামীর। কিন্তু এর বদলে স্ত্রীকে উত্তরপ্রদেশের অযোধ্যায় নিয়ে যান তিনি। আর এই কারণে স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন দেশটির মধ্যপ্রদেশের বাসিন্দা ওই নববধূ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে অযোধ্যায় হানিমুনে যান ওই নবদম্পতি। মাত্র পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী কথা দেন তাকে নিয়ে গোয়ায় হানিমুনে যাবেন। কিন্তু গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ায় হানিমুন থেকে ফেরার ১০ দিন পর গত ১৯ই জানুয়ারি এক পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন জানান তিনি। ডিভোর্সের আবেদনে ওই নারী বলেছেন, তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান। তিনি নিজেও কাজ করেন এবং ভালো বেতন পান। যার অর্থ হানিমুনে বিদেশে যাওয়া তাদের জন্য কোনও ব্যাপার ছিল না।

আরো পড়ুন: চপস্টিক দিয়ে ভাত খেয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের নিপার

আর্থিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও স্বামী তাকে বিদেশে হানিমুনে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এর বদলে তাকে নিয়ে ভারতেই ঘোরার কথা বলেন। তার স্বামী জানান, বাবা-মাকেও তার দেখতে হবে। এ কারণে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি। গোয়ায় হানিমুন করার কথা বললেও তিনি অযোধ্যা এবং বারাণসীর বিমানের টিকিট কেনেন। কিন্তু এ বিষয়ে স্ত্রীকে হানিমুনে যাওয়ার আগের দিন তিনি বলেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে ঘুরতে যেতে চেয়েছেন তার মা। এ কারণে গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

তবে ওই সময় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বামীর সঙ্গে অযোধ্যায় যান এবং সেখান থেকে ঘুরেও আসেন নববধূ। হানিমুন শেষ করে আসার পরই তিনি ডিভোর্সের আবেদন করেন। ডিভোর্সের আবেদনে নববধূ আরো অভিযোগ করে বলেন, স্ত্রীর চেয়ে পরিবারের সদস্যদের বেশি গুরুত্ব দেন স্বামী।

বর্তমানে এ দুজনকে নিয়ে কাউন্সেলিং করছে ভোপালের একটি পারিবারিক আদালত।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই.কে.জে/



ভারত ডিভোর্স নববধূ হানিমুন গোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250