সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬ *** অজিত দোভাল কি সত্যিই গোপনে ঢাকা সফর করেছেন? *** সংবাদমাধ্যম প্রাসঙ্গিক না থাকলে সমাজ সংকটে পড়বে *** চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ *** নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত-বাংলাদেশ থেকে পাচার বলে দাবি কর্তৃপক্ষের

গরমে ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘাম ও ঘামের দুর্গন্ধ, এটি গরমের বিব্রতকর একটি সমস্যা। শুধু দুর্গন্ধ নয়, এ সময় শরীরে ঘাম জমে ছত্রাকজাতীয় সংক্রমণ দেখা যায়। শরীরের বিভিন্ন ভাঁজে; বিশেষ করে কুঁচকি, আঙুলের ফাঁক ও যৌনাঙ্গে এ সংক্রমণ বেশি হয়। এ ছাড়া ঘামাচিও দেখা দিতে পারে। তাই গরমে ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে কী করবেন?

কারণ

ত্বকে দুই ধরনের গ্রন্থি থেকে ঘামের উৎপত্তি। শরীরচর্চা বা পরিশ্রমের কারণে যে ঘাম উৎপন্ন হয়, তা তৈরি করে একরিন গ্রন্থি। এ ঘামে দুর্গন্ধ নেই এবং তা আমাদের শরীর ঠান্ডা করে। আরেকটি হলো, অ্যাপোক্রিন গ্রন্থি; যার উপস্থিতি বগল ও গোপনাঙ্গের আশপাশে। এখান থেকে যে ঘাম হয়, তাতে রয়েছে বিশেষ ধরনের প্রোটিন। ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়ার কারণে এটি দুর্গন্ধে রূপান্তরিত হয়।

● খাবারে সালফারের পরিমাণ বেশি থাকলে দুর্গন্ধ বাড়তে পারে। লাল মাংস, ডিম, পেঁয়াজ, ব্রকলি, রসুন ইত্যাদিতে সালফার বেশি থাকে। 

● বিভিন্ন খাবারে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। এসব খাবার খেলেও দুর্গন্ধ তৈরি হয়। আবার যারা বেশি অ্যালকোহল পান করেন, তাদের শরীর থেকেও বাজে গন্ধ বের হতে পারে।

● মানসিকভাবে উদ্বিগ্ন থাকলে দেহের অ্যাপোক্রিন গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে, যা সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আরও উত্তেজিত করে তোলে। এ কারণে দুর্গন্ধ বেড়ে যায়।

আরো পড়ুন : লম্বা হতে প্রতিদিন যা করবেন

করণীয়

শরীরের দুর্গন্ধ দূর করতে ব্যবহৃত হয় নানা উপকরণ। যেমন ডিওডোরেন্ট ও অ্যান্টি-পার্সপির‍্যান্ট। ডিওডোরেন্ট ব্যবহারে দুর্গন্ধ ঢেকে দেয়। এর মধ্যে ব্যাকটেরিয়া-প্রতিরোধী কিছু উপাদান রয়েছে। অন্যদিকে অ্যান্টি-পার্সপির‍্যান্ট ঘামের পরিমাণ কমিয়ে দেয়। নতুন প্রজন্মের স্প্রে, রোল-অন ডিওডোরেন্টে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রোটিন-প্রতিরোধী উপাদান থাকে। 

● বাতাস চলাচল করে, এমন পরিষ্কার পাতলা পোশাক পরুন।

● অন্তর্বাস ও মোজা পরিষ্কার রাখুন। 

● সিনথেটিক পোশাক পরা চলবে না। সুতির ঢিলেঢালা পোশাক পরতে হবে।

● নিয়মিত গোসল করুন। 

ঘরোয়া উপায় 

● পাত্রে সামান্য গরম পানি নিয়ে মধু মিশিয়ে রাখুন। গোসল শেষে মধুমিশ্রিত পানি গায়ে ঢেলে নিন। 

● বেকিং সোডা পেস্ট বানিয়ে বগলে লাগিয়ে নিন। 

● পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে গোসল করুন। 

● নিমপাতার ব্যবহারে দুর্গন্ধ রোধ হয় সহজেই। গোসলের সময় নিমপাতা সেদ্ধ পানি ব্যবহার করলে শরীরের টক্সিন রোধ এবং ঘামের গন্ধ দূর হয়।

এ ছাড়া প্রচুর পানি পান করতে হবে। রোদে বের হতে হলে ছাতা ব্যবহার করবেন। হালকা রঙের কাপড় পরবেন। তারপরও অতিরিক্ত ঘাম হলে ত্বক ও চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এস/ আই.কে.জে/


টিপস ঘাম ও ঘামের দুর্গন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250