রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল দুই লাখ, রেজিস্ট্রেশন ১০ লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা দুই লাখ অতিক্রম করেছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন। বুধবার (৬ই নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু'মেন।

তিনি বলেন, ই-রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতাবান্ধবকরণের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন পদ্ধতির আপডেট করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

তিনি আরও বলেন, এ সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এ ছাড়া, পূর্ববর্তী বছরের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

এনবিআর জানায়, ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি গত ৯ই সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে। অফিস চলাকালীন যেকোনো সময়ে কল সেন্টারের (০৯৬৪৩৭১৭১৭১) নম্বরে করদাতারা তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। 

আরও পড়ুন: এবার মাত্র ১৩৫ টাকায় রুই মাছ, আলু ও সবজির মিক্স কম্বো আনলো 'স্বপ্ন'

এ ছাড়া, www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা e-mail এর মাধ্যমে জানাতে পারছেন, যা দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হচ্ছে। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিল বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবপেইজ (www.nbr.gov.bd), ইউটিউব চ্যানেল www.youtube.com/@nbr.bangladesh এবং ফেইসবুক পেইজ www.facebook.com/nbr.bangladesh এ পাওয়া যাচ্ছে।

এদিকে আয়কর রিটার্ন দাখিলসহ মেলার পরিবেশে করদাতাদের সব ধরনের সেবা দিতে গত ৩রা নভেম্বর থেকে শুরু হয়েছে কর তথ্যসেবা মাস। নভেম্বর মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৪১টি কর অঞ্চলের ৮৬৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।

প্রসঙ্গত, এবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী, সব তফশিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। 

এসি/ আই.কে.জে/



আয়কর রিটার্ন দাখিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250