মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

জয়ের নতুন গান ‘ধোঁকা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

মিউজিক ভিডিওর দৃশ্যে কণ্ঠশিল্পী জয় (মাঝে) ও মডেলরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী জয়ের গাওয়া নতুন গান ‘ধোঁকা’। কামরুল হাসান সোহাগের কথায় গানটির সুর করেছেন প্লাবন কুরাইশী। সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। ইতিমধ্যেই গানটির ভিডিও প্রকাশিত হয়েছে সাউন্ড বিডি নামের ইউটিউব চ্যানেলে। মডেল হয়েছেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

জয় জানিয়েছেন, এরই মধ্যে গানটি দর্শক-শ্রোতার প্রশংসা কুড়াচ্ছে। জয় বলেন, ‘গানটির ভয়েস রেকর্ডিংয়ের পর এর ভিডিও পরিকল্পনা করি। দৃষ্টিনন্দন সেট আর কোরিওগ্রাফি দিয়ে একটি সুন্দর ভিডিও তৈরির চেষ্টা করেছি। মডেল হিসেবে প্রিয়া অনন্যা, তন্ময় সাবি ও রুমির পাশাপাশি অংশ নিয়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। অনেকেই নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। ভিডিও দেখে অনেকেই ভালো লাগার কথা বলেছেন। হিট হওয়া অনেক গানের চেয়ে এ গানের ভিউ কিছুটা কম হলেও দর্শকের এ ভালোবাসা আর প্রশংসাবাণী শিল্পী হিসেবে আমার বড় প্রাপ্তি।’

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখে গানের ভিডিওটি নির্মাণের চেষ্টা করেছি। পুরো ভিডিওটিতে সিনেমাটিক ফিল দেওয়ার চেষ্টা করেছি। প্রতিদিনই গানটির ভিউ বাড়ছে। আমাদের বিশ্বাস, দর্শকের এ ভালো লাগা আরও বাড়বে।'

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250