শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে সহযোগিতা না করার বিল অনুমোদন ইরানে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিতসংক্রান্ত একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, আজ বুধবার (২৫শে জুন) এ বিল অনুমোদিত হয়। এর ফলে দেশটির পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও স্বচ্ছতার পথ আরও সংকুচিত হলো।

এ সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। টানা ১২ দিনের সংঘাতের পর তেহরান এ পদক্ষেপ নিল। ইসরায়েলের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান সব সময়ই বলে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

বিলটি এখন আইনে পরিণত করতে গেলে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। এতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএর পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে হলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ইতিমধ্যে বিলটির মূল কাঠামো অনুমোদন করেছে। কমিটির মুখপাত্র জানিয়েছেন, বিল কার্যকর হলে আইএইএর পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন, নিয়মিত পরিদর্শন ও রিপোর্ট দেওয়া স্থগিত রাখা হবে।

আইএইএর পক্ষ থেকে বিলটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানে পরিদর্শক দল পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে, সেসব স্থাপনায়, যেখানে ১৩ই জুনের ইসরায়েলি হামলার আগে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছিল। এ বিল পাস ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250