শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনে প্রায় ৩ মাসের স্বাক্ষর করে আদালতে আত্মসমর্পণ প্রভাষকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইসরাইল হোসেন গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, রোববার (২৭শে অক্টোবর) সকালে কলেজে এসে হাজিরা খাতায় একদিনে ২ মাস ২২ দিনের স্বাক্ষর করেছেন তিনি।

প্রভাষক ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাঙচুর মামলার আসমি।

জানা গেছে, কলেজে এসে স্বাক্ষর করে তিনি আদালতে আত্মসমর্পন করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক, ১৪ নৌকা জব্দ

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন,  রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কলেজে আসেন। কলেজে ঢুকেই দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে টেবিলের ওপর পড়ে থাকা হাজিরা খাতা খুললে দেখা যায়, গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি। কিন্তু বিগত ২ মাস ২২ দিনের স্বাক্ষর এক দিনে করেছেন।

এ বিষয়ে জানতে প্রভাষক ইসরাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু বলেন, প্রভাষক ইসরাইল হোসেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। 

সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন, প্রভাষক ইসরাইল হোসেন ৫ই আগস্ট থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত কলেজে আসেননি। হাজিরা খাতায় এভাবে একদিনে স্বাক্ষর করে রাখা অন্যায়। এটা উনি ঠিক করেননি। উনি কিভাবে এটা করলেন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসি/ আই.কে.জে/

আদালতে আত্মসমর্পন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250