শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জনসাধারণের জানমাল রক্ষা এবং ঈদের ছুটি চলাকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আপডেটেড হটলাইন নম্বরগুলো প্রকাশ করা হয়েছে।

সেনাবাহিনীর বিভিন্ন ফর্মেশনের ইউনিট ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বিশেষত, কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি রোধ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে টহল টিম নিরলসভাবে কাজ করেছে।

এছাড়াও ঈদের আগে-পরে শহর থেকে গ্রামে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃজেলা বাস টার্মিনাল ও সংযোগ সড়কে তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। টিকিট কালোবাজারি বন্ধে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত। যে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধমূলক তথ্য সরাসরি নিকটস্থ সেনা ক্যাম্পে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এইচ.এস/

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250