শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

ইসরায়েলের হামলা ও আমেরিকার হুমকির প্রতিবাদে তেহরানে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা এবং আমেরিকার হুমকির প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। আজ শুক্রবার (২০শে জুন) জুমার নামাজের পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা ইরানের শীর্ষ নেতাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্য জানিয়ে ‘আমার নেতা, তোমার জন্য জীবন দেব’সহ নানা প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। খবর আল জাজিরার।

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, তেহরানের রাজপথে মানুষ ইসরায়েলি হামলায় নিহত কমান্ডারদের ছবি ও ইরান, ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছেন। প্রতিবাদকারীরা একই সঙ্গে আমেরিকার হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে এক উপস্থাপক বলেন, আজকে শুক্রবার গোটা দেশের একাত্মতা প্রতিরোধের প্রতীক।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250