রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

বিশ্বকাপের সব ম্যাচ দেখার পারিশ্রমিক ৬১ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এমনিতেই খরচ হবে লাখ লাখ টাকা। তার ওপর খেলা হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। ভ্রমণ, ম্যাচের টিকিট, থাকা-খাওয়া মিলিয়ে কত টাকা খরচ হবে, সেই অঙ্ক মেলাতে গিয়ে অনেকের হিমশিম খাওয়ার মতো অবস্থা। এমন অবস্থায় ম্যাচ দেখলেই ৫০ লাখ টাকা ‘বোনাসের’ খবর শুনে চমকে উঠতেই পারেন।

বিশ্বকাপ দেখতে গিয়ে ৫০ লাখ টাকার বেশি পাওয়া যায়, তাহলে ক্ষতি কী! মোটা অঙ্কের টাকা পেতে করতে হবে বিশেষ এক চাকরি। চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’-এর সঙ্গে মিলে ফক্স স্পোর্টস মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’-এর জন্য পারিশ্রমিক দেওয়া হবে ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৬১ লাখ ২২ হাজার টাকা।

যিনি ৬১ লাখ টাকা পাবেন, তার কাজ হবে বিশ্বকাপ ফুটবলের ১০৪ ম্যাচ দেখা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চাকরির জন্য নির্বাচিত ব্যক্তিকে বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ সব ম্যাচের প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে হবে। শুধু ম্যাচ দেখলেই চলবে না, এর পাশাপাশি তাকে সামাজিক মাধ্যমের জন্য কনটেন্ট বানিয়ে সেটা শেয়ার করতে হবে।

আগ্রহীরা ‘ইনডিড’-এর মাধ্যমে বিশেষ এই চাকরি পেতে আবেদন করতে পারবেন। ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের বেসবল ম্যাচে জানানো হবে সেই ভাগ্যবান ব্যক্তির নাম।

যে ফুটবল ভক্ত বিশ্বকাপের বিশেষ চাকরির জন্য নির্বাচিত হবেন, তাকে বসানো হবে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি কাচঘেরা ঘরে। সেখানে বসে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচ উপভোগ করতে হবে। টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা পর্যটকদের জন্য প্রত্যেক ম্যাচকে ‘লাইভ ওয়াচ পার্টি’তে রূপান্তর করতে হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘এটি এবারের গ্রীষ্মকালীন বাজারের সেরা চাকরি হতে যাচ্ছে। তবে এই চাকরি করতে সুযোগ পাবেন কেবল এক ব্যক্তি।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে তাদের। প্রত্যেক গ্রুপে চারটি করে দল রয়েছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ‘জে’ গ্রুপে থাকা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়া।

জে.এস/

২০২৬ ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250