শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো : সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনিদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত আছেন। এ জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। 

শনিবার (৭ই ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গণমাধ্যমেকে এ কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুর্নবাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে। তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সারজিস হুঁশিয়ারি করে বলেন, এ বাংলাদেশে কোনো দালাল, তোষামোদকারী ও দলান্ধদের জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে ব্যবসা হচ্ছে। এমন কিছু হলে তাদের বিরুদ্ধে আগামীর প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে। শহীদ ও আহতদের স্পিরিটের সাথে কেউ বেঈমানি করলে তার বিরুদ্ধে এ বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা হবে।

এর আগে শহীদ পরিবারের সদস্যদের সাথে সারজিস আলমের কুশল বিনিময়কালে এক আবেগময় পরিবেশ তৈরি হয়। সারজিস আলম ও মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধসহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

ওআ/ আই.কে.জে/ 

সারজিস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250