শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন আমির, সন্তানও আছে, দাবি আপন ভাইয়ের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: ইন্ডিয়াডটকম

কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন বলিউড তারকা আমির খান। এবার আমিরের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। সোমবার (১৮ই আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে আমিরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দুজনের এক পুত্রসন্তানও রয়েছে।

এবিপি আনন্দ এক প্রতিবেদনে লিখেছে, ‘গোলাম’ সিনেমার শুটিং চলাকালে জেসিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এর মধ্যে জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তাকে গর্ভপাত করাতে বলেন, তবে জেসিকা তা প্রত্যাখ্যান করেন। সন্তানের জন্ম দেন, সন্তানের নাম রাখেন জান।

২০০৫ সালে সবচেয়ে বড় বিতর্কে জড়িয়েছিলেন আমির খান। এই সময় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে জেসিকার সঙ্গে আমিরের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। দুজনের সন্তান থাকার কথাও বলা হয়েছে। তবে সেই সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি আমির খান। বরাবরই অস্বীকার করে এসেছেন। আমিরের ভাই ফয়সাল খানের দাবি, ঘটনা সত্যি। দুজনের সম্পর্ক ছিল, সন্তানও আছে।

২০১২ সালে বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে জানের ছবি প্রকাশ পায়। সম্প্রতি জেসিকার নতুন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানের সঙ্গে আমির খানের চেহারার সাদৃশ্য খুঁজছেন কেউ কেউ।

ফয়সাল খান অভিযোগ করেছেন, রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক গাঢ় হয়। কাছাকাছি সময়ে কিরণ রাওয়ের সঙ্গেও প্রেমের সম্পর্কে ছিলেন আমির।

ফয়সাল খান বলেন, চিঠি লিখে পরিবারকে আমিরের এই বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন, তবে তা আমলে নেওয়া হয়নি।

জে.এস/

আমির খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250