শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যুদ্ধবিরতির ঘোষণা দিল ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিবৃতিতে জানিয়েছে, ‘জায়নবাদী শত্রু (ইসরায়েল) ও তার নিকৃষ্ট সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ থামানোর জাতীয় সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শত্রুর বর্বরতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘দৃষ্টান্তমূলক প্রতিশোধ’ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৩শে জুন) রাতে কাতারে থাকা আমেরিকার ঘাঁটিতে হামলা চালানো হয় এবং ভোরে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পরিষদ আরও জানায়, ইরানের ভূখণ্ডে হামলার জবাব দেওয়া হয়েছে সময়োপযোগী ও সমান মাত্রায়। এর ফলে শত্রু ‘আফসোসের পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে।’ এতে আরও বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর কথায় কোনো আস্থা রাখে না এবং ট্রিগারে আঙুল রেখে শত্রুর যে কোনো আইন লঙ্ঘনের কঠোর ও প্রতিরোধমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250