মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

পিএইচডি শেষে স্ত্রীকে নিয়ে দিলেন নুডলসের দোকান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

চীনের এক তরুণ দম্পতির জীবনসংগ্রাম নতুন সাফল্যের আখ্যান তৈরি করেছে। তারা বেলজিয়ামে নুডলস বিক্রি করে দিনে ১ লাখ ৪৪ হাজার ৭৫ টাকার (১ হাজার ইউরো) বেশি আয় করছেন। এই গল্প যেমন পরিশ্রমের, তেমনি স্বপ্নপূরণেরও।

চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা ৩৭ বছর বয়সী ডিং দেশেই পিএইচডি শেষ করেন। এরপর বেলজিয়ামে গিয়ে মাটির ব্যবস্থাপনা ও ফসল উৎপাদন নিয়ে পিএইচডি–পরবর্তী (পোস্টডক্টরাল) গবেষণা করেন। এরই মধ্যে তিনি ৩০টির মতো গবেষণা প্রবন্ধও প্রকাশ করেছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয় হয় ওয়াংয়ের সঙ্গে। বিয়ের পর ২০১৫ সালে তারা বেলজিয়ামে স্থায়ী হন। সেখানে তাদের সন্তানের জন্ম হয়।

গবেষণার পাশাপাশি স্থায়ী চাকরি খুঁজছিলেন ডিং। কিন্তু না পেয়ে স্ত্রীর নতুন উদ্যোগে যোগ দেন। গত মে মাসে তারা বেলজিয়ামের একটি স্থানীয় বাজারে ঝাল মটর নুডলস বিক্রি শুরু করেন।

এই খাবার ওয়াংয়ের জন্মস্থান চংকিংয়ের ঐতিহ্যবাহী খাবার। এতে চিবানো যায় এমন নুডলসের সঙ্গে নরম মটর আর ঝাল-নোনতা শূকরের মাংসের সস থাকে। তবে স্থানীয় লোকজনের পছন্দের জন্য ঝালের মাত্রা কিছুটা কমিয়ে দেন ওয়াং।

এই দম্পতির দোকানটি ছোটই বলা যায়। এতে কয়েকটি চেয়ার আর আগে থেকে প্রস্তুত করা উপকরণ থাকে। অর্ডার দিলে মিনিটের মধ্যেই পরিবেশন করা হয় নুডলসের বাটি। দাম রাখা হয় ৭ থেকে ৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা। সপ্তাহে মাত্র দুই দিন দোকান খুললেও ব্যস্ত দিনে তারা ১ হাজার ইউরোর বেশি আয় করেন।

ওয়াং বলেন, ‘ছোটবেলা থেকে আমি এই খাবার খেয়ে বড় হয়েছি। অনেক দিন ধরে নিজের একটি দোকান চালানোর স্বপ্ন ছিল। আর ডিংয়ের ভাষায়, মূলত পরিবারকে টিকিয়ে রাখতেই সবকিছু করছি। সেটা গবেষণা হোক, কিংবা নুডলস বিক্রি।’

এ দম্পতির গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেই তাদের অনুসারীর সংখ্যা ৭৮ হাজারের বেশি।

জে.এস/

নুডলসের দোকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250