রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

বাংলায় বক্তব্য দিয়ে নজর কাড়লেন নেপালী রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলা ভাষায় প্রাঞ্জল বক্তব্য দিয়ে সবার নজর কেড়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়ে দেওয়ার একপর্যায়ে বাংলা ভাষায় কথা বলা শুরু করেন তিনি। এ সময় উপস্থিত দর্শকরাও তাকে হাততালি দিয়ে অভিবাদন জানান।  

রাষ্ট্রদূত ইংরেজিতে বক্তব্য শুরু করলেও শেষ পর্যায়ে এসে বাংলা ভাষায় বলেন, পর্যটনের ওপর একটি দেশের সম্প্রীতি এবং সাম্প্রদায়িকতা নিবিড়ভাবে জড়িত। এই সম্পর্ককে আরো সুসংবদ্ধ করতে পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

আরো পড়ুন: বাংলাদেশ বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, এ ধরনের মেলা আমাদের পর্যটন ব্যবসা, আমাদের দেশ এবং জনগণকে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসুন আমরা পর্যটন খাতের আরো উন্নত করার জন্য প্রচেষ্টা করি। আমি পর্যটন মেলার সার্বিক সফলতা কামনা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

বক্তব্য শেষে তার হাতে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। 

এইচআ/ আই.কে.জে/  

বাংলায় বক্তব্য নেপালী রাষ্ট্রদূত অভিবাদন টোয়াব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250