রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

স্বাস্থ্য ভালো রাখতে ‘করলা চা’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য সচেতনরা শরীর ভালো রাখতে রকমারি ভেষজ চা, নানা ফুলের নির্যাস দিয়ে চা পান করেন। কিন্তু তা বলে করলা! তা দিয়ে ‘চা’? চোখ কপালে উঠলো নাকি! এই পানীয় কিন্তু আপনার শরীর নিঃসন্দেহে ভালো রাখবে।

রক্তচাপ থেকে কোলেস্টেরল বশে থাকবে অনেক কিছুই। হতে পারে তেতো, তবে গুণের কথা ভাবলে চুমুক দিতে মোটেই অসুবিধা হবে না। তবে ‘চা’ বলা হলেও এই পানীয়তে কিন্তু চা-পাতার ব্যবহার নেই।

‘করলা চা’

শুকনো করলা দিয়ে তৈরি এই পানীয় স্বাস্থ্য ভালো রাখতে পান করা হয়। করলায় রয়েছে হরেক গুণ। ভিটামিন ‘এ, ‘সি’ ছাড়াও রয়েছে ফাইবার। তেতো স্বাদের জন্য অনেকে এই সবজি অপছন্দ করেন ঠিকই, তবে গুণের জন্যই এর কদর।

আরো পড়ুন : বিছানার চাদর কত দিন পর বদলানো উচিত?

উপকারিতা

করলা রক্তচাপ নিয়ন্ত্রণে ও ডায়াবেটিস কমাতে কার্যকর। কোলেস্টেরলের হার কমাতেও সাহায্য করে। ভিটামিন ‘সি’ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করলাতে থাকে ভিটামিন ‘এ, যা চোখের জন্য ভালো। পাশাপাশি, লিভার ভালো রাখতেও সাহায্য করে করলা।

যেভাবে বানাবেন-

শুকনো করলার টুকরা পানিতে ভিজিয়ে রেখে করলা চা তৈরি হয়। পরিমাণমতো পানি ফুটিয়ে নিন, তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার পুষ্টি পাওয়া যায়। সামান্য চা পাতাও দিতে পারেন, এ হার্বাল চায়ে। মিষ্টির জন্য চিনির পরিবর্তে স্বাদমতো মধু নিন। এটি গুঁড়া হিসেবেও বিভিন্ন অনলাইনে পাওয়া যায়।  

প্রতিবেদনটি সচেতনতার জন্য লেখা হয়েছে। ডায়েটে রাখার আগে অবশ্যই পুষ্টিবিদ অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এস/কেবি


‘করলা চা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250