শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কে হচ্ছেন পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন চলছে আজ শনিবার (৯ই মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা থেকে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

বর্তমান জোট সরকার থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন আসিফ আলী জারদারি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাই। এই সুন্নি ইত্তেহাদের অধীনেই সংসদে গেছেন ইমরান সমর্থিত প্রার্থীরা।

জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন কেন্দ্রীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের পাশাপাশি চার প্রাদেশিক পরিষদের সদস্যরাও। গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট হবে।

আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। এরই আগে ২০০৮-২০১৩ মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন : মেসির নাম বলে হামাসের জিম্মি হওয়া থেকে বাঁচলেন বৃদ্ধা

ধারণা করা হচ্ছে তিনিই এবার পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চলেছেন। কারণ সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির সমর্থনেই তিনি প্রার্থী হয়েছেন। তাছাড়া এই জোটই দেশটিতে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

তবে সংরক্ষিত আসন বরাদ্দ শেষ না হওয়ার উল্লেখ করে প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন মাহমুদ খান আচাকজাই। এ দাবি জানিয়ে শুক্রবার (৮ই মার্চ) তিনি পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে একটি চিঠি দিয়েছেন।

সিইসিকে দেওয়া চিঠিতে মাহমুদ খান আচাকজাই বলেছেন, সংরক্ষিত আসন বরাদ্দ শেষ না করেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ ঠিক হবে না। কারণ, সংরক্ষিত আসনের আইনপ্রণেতাদের ছাড়াই নির্বাচন হলে সেটা হবে তাদের ভোটাধিকার অগ্রাহ্য করা। এটা আইন ও সংবিধানবিরোধী। 

সূত্র: ডন

এস/ আই. কে. জে/ 


পাকিস্তান প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250