মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

নিজেকে বদলে ফেলছেন পরীমণি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তার জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা করছেন।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমণি বলেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’ ঝামেলা জীবনের সব সময়ের সঙ্গী হলেও নতুন করে আর কোনো ঝামেলায় জড়াতে চান না পরী। তাই শিখছেন এড়িয়ে চলতে।

পরীমণি বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ ও দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’

পরীমণি আরও বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা আপনি, এটা করা যাবে না। এ বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’

পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ নামের টালিউড সিনেমায়। গত জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে টালিউডে অভিষেক হয়েছে তার। এর আগে গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। নতুন কাজের খবর জানতে চাইলে এখানেও দিলেন বদলে যাওয়ার আভাস। 

এখন আর আগে থেকে কথা না বলে সম্পূর্ণ শেষ করেই দিতে চান কাজের খবর। অভিনেত্রী বলেন, ‘এখন আর হুটহাট করে কোনো কাজের খবর দিতে চাই না। আগে কাজটা ঠিকভাবে শেষ করতে চাই। সবকিছু শেষ হওয়ার পরই দর্শককে জানাতে চাই।’

এইচ.এস/

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250