শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরল রোগে ভুগেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠলো তরুণের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে লোমশ মুখের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠলো ভারতের মধ্যপ্রদেশের নন্দলেতা গ্রামের ১৮ বছর বয়সী ললিত পাতিদার নামক তরুণের। মূলত একটি বিরল রোগের কারণে তার এই অবস্থা। যা হাইপারট্রিকোসিস নামে পরিচিত।

এই বিরল রোগটিকে ‘ওয়েরেউলফ সিনড্রোম’ বলেও ডাকা হয়। এই অবস্থার কারণে শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত বড় বড় লোম গজাতে থাকে। ললিতের মুখের প্রতি বর্গ সেন্টিমিটারে রয়েছে ২০১.৭২টি বড় বড় লোম বা চুল। তার মুখের ৯৫ শতাংশেরও বেশি অংশ বড় লোমে ঢাকা।

ললিত নিজেকে গুটিয়ে না নিয়ে মেলে ধরেছেন সমাজের কাছে। সবার কাছাকাছি যাওয়ার সবচেয়ে ভালো উপায় এখন সোশ্যাল মিডিয়া। সেই পথই বেছে নিয়েছেন ললিত। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে ভিউয়ারদের সঙ্গে নিজের দৈনন্দিন জীবন ভাগ করে নেন তিনি।

সম্প্রতি ইতালির মিলানে বেড়াতে গিয়েছিলেন ললিত। একজন ট্রিকোলজিস্ট তার মুখের লোমের ঘনত্ব পরিমাপ করেছেন। রেকর্ড ভেঙে দেওয়ার খবর জেনেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ললিত।

রবি.হক/এইচ.এস

ললিত পাতিদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250