শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইরানের সঙ্গে আলোচনায় ভাইস প্রেসিডেন্টকে পাঠাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এএফপি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন। এমনটাই জানিয়েছেন, আমেরিকার সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক। ওই প্রতিবেদক ট্রাম্পের সঙ্গে কানাডা থেকে ওয়াশিংটন ডিসি-তে ফেরার পথে বিমানে ছিলেন।

আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, উইটকফ বা ভ্যান্সকে পাঠানো হবে কী না, তা ‘ওয়াশিংটন ডিসিতে ফিরে কী ঘটে তার ওপর নির্ভর করছে।’ সিবিএসের ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ট্রাম্প ইরানের পারমাণবিক সমস্যার ‘প্রকৃত সমাধান’ চান। একই সঙ্গে তিনি চান, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা ‘পুরোপুরি ত্যাগ’ করুক।

ওই সাংবাদিক বলেন, ‘আমেরিকার নেতা ভবিষ্যদ্বাণী করেছেন, ইসরায়েল ইরানের ওপর হামলা কমাবে না।’ সিবিএসের সাংবাদিক ট্রাম্পের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছেন, ‘আপনি আগামী দুই দিনের মধ্যে জানতে পারবেন। আপনি জানতে পারবেন। এখনো পর্যন্ত কেউ ধীর গতি করেনি।’ ট্রাম্প কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সোমবার (১৬ই জুন) মধ্যরাতে সেখান থেকে ফেরার সময় এসব মন্তব্য করেন।

জেডি ভ্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250