আস্থা, সেবা ও অগ্রগতির অঙ্গীকার নিয়ে ২৫ বছর পূর্ণ করেছে যমুনা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার রজতজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সব শাখা ও উপশাখায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠানটি ২৫ বছরের পথচলা উদযাপন করে। এ উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা স্বশরীরে এবং ভার্চুয়ালি অংশ নেন।
অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ ব্যাংকের গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছে যমুনা ব্যাংক।
খবরটি শেয়ার করুন