মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মাত্র ৬ উপকরণেই তৈরি হবে কমলা ভোগ মিষ্টি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ছোট-বড় সবাই মিষ্টি পেলে খুশি। রসগোল্লা, চমচম থেকে শুরু করে বাহারি স্বাদের মিষ্টি খেয়েছেন কমবেশি সবাই। তবে কখনো কি কমলা ভোগ মিষ্টি খেয়েছেন?

দেখতেও যেমন সুন্দর, খেতে আরও সুস্বাদু এই মিষ্টি। চাইলে ঘরে মাত্র ৬ উপকরণেই তৈরি করতে পারবেন এই মিষ্টি। জেনে নিন রেসিপি-

উপকরণ-

১. তরল দুধ ২ লিটার

২. পানি সাড়ে ৪ কাপ

৩. সিরকা ৩ টেবিল চামচ

৪. ময়দা ১ চা চামচ

৫. হলুদ ফুড কালার সামান্য ও

৬. চিনি ২ কাপ।

আরো পড়ুন : ভেল পুরি তৈরির রেসিপি

পদ্ধতি-

প্রথমে দুধ চুলায় দিয়ে জ্বাল করে নিন। এরপর আধা কাপ পানির সঙ্গে সিরকা মিশিয়ে নিতে হবে। দুধ জ্বাল দিয়ে গরম হতেই চুলা বন্ধ করে দিন। তারপর পানি ও সিরকার মিশ্রণ ধীরে ধীরে ঢালতে হবে। তবে একবারে ঢালা যাবে না। সবটুকু ঢালতেই দুধ ফেটে ছানা হয়ে যাবে। পানি হলুদ কালার হয়ে যাবে।

তখনই চুলা থেকে নামিয়ে পাতলা কাপড়ের উপর ঢেলে ছেঁকে নিন। তারপর ছানার উপরে ঠান্ডা পানি ঢেলে নিন। এক ঘণ্টার মতো জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখুন ছানা। তাহলে ভালোভাবে পানি ঝড়ে পড়বে।

এরপর বড় প্লেটে ছানার সঙ্গে ময়দা ও ফুড কালার মিশিয়ে নিন। ছানা ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা মথে নিন। বেশ কিছুক্ষণ পর যখন ছানা নরম হয়ে যাবে তখন বুঝতে হবে মিষ্টি তৈরির ছানা তৈরি হয়ে গেছে।

এবার ছোট ছোট করে মিষ্টির সাইজে তৈরি করুন ছানা দিয়ে। সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিন। তারপর চুলায় প্যান বসিয়ে তাতে পানি ও চিনি মিশিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন।

সিরা ঘন করার দরকার নেই। চিনি গলে ফুটে উঠলেই তাতে বানানো মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢেকে রাখুন ৫ মিনিটের জন্য। চামচ দিয়ে খুব সাবধানে মিষ্টিগুলো নেড়ে আবারও ঢেকে দিন ১০-১৫মিনিটের জন্য।

চুলা বন্ধ করার পরও মিষ্টিগুলো ঢেকে রাখতে হবে ২-৩ ঘণ্টার জন্য। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত সেভাবেই রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে কমলাভোগ মিষ্টি।

এস/ আই. কে. জে/ 


রেসিপি কমলা ভোগ মিষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250