মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

এক্সে এক ভিডিও দিয়েই আয় প্রায় তিন কোটি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও তৈরি করেন জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তার মালিকানাধীন ‘মি বিস্ট’ চ্যানেলের গ্রাহকসংখ্যা প্রায় ২৩ কোটি ৪০ লাখ। ইউটিউব ব্যবহারকারীদের কাছে ‘মি বিস্ট’ নামে পরিচিত এই মার্কিন তরুণ সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) মাত্র একটি ভিডিও পোস্ট করেই ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার বা ২ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে) আয় করেছেন।

জানা গেছে, জিমি ডোনাল্ডসন ইউটিউবে তার ভিডিও পোস্ট করলেও এক্সে ভিডিও পোস্ট করার বিষয়ে কখনই আগ্রহ ছিল না তার। তিনি জানান, এক্সে ভিডিও প্রকাশ করা একজন নির্মাতাদের জন্য লাভজনক নয়। কারণ এই প্ল্যাটফর্ম থেকে খুবই কম আয় করা যায়।

তবে গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে তিনি এক্সে পুরোনো একটি ভিডিও প্রকাশ করেন। আর মাত্র এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি ১৫ কোটি ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে। 

এ বিষয়ে এক্সে জিমি ডোনাল্ডসন জানিয়েছেন, এক্সে তার প্রথম ভিডিও পোস্ট করা হয়েছে। যেখান থেকে তিনি আড়াই লাখ ডলারের বেশি আয় করেন। অনেকেই ভিডিওটি দেখেছেন বলে বিজ্ঞাপনদাতারা ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করেছে। এর ফলে আগের তুলনায় আয়ও বেশি হয়েছে।

আরও পড়ুন: চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর!

প্রসঙ্গত, বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অর্থ দিয়ে থাকে এক্স। ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ সুবিধার আওতায় যেসব নির্মাতার কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হয়, তাদের আয়ের নির্দিষ্ট অংশ দিয়ে থাকে খুদে ব্লগ লেখার সাইটটি। তবে বিজ্ঞাপনী আয়ের অর্থ পাওয়ার জন্য কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে থাকা বিভিন্ন পোস্টে ৫০ লাখ ভিউ থাকতে হয়।

সুত্র: বিবিসি

এসকে/ 


ডলার এক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250