সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (৩রা জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান। একই সঙ্গে মূল্যস্ফীতি কমলে সুদের হারও কমানো হবে বলে জানান তিনি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নর বিনিময় হারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে বলেন, পরিস্থিতি ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

আহসান এইচ মনসুর বলেন, ‘বিনিময় হার বেশ কিছুদিন ধরে প্রতি আমেরিকান ডলারে প্রায় ১২২ থেকে ১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। এটি আমাদের স্বস্তি এনেছে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

আহসান এইচ মনসুর আরও বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশের কিছু বেশি হয়েছে। আমি বিশ্বাস করি, এ নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।’

এইচ.এস/

আহসান এইচ মনসুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250