মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পুরুষের চেয়ে ভিন্ন হয় নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণ, কিন্তু কেন?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারী ও পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাকের উপসর্গ কিছুটা আলাদা হয়। তার বড় কারণ শরীরের গঠন। পুরুষদের তুলনায় নারীদের হার্টের গড় গঠন ছোট হয়। এছাড়াও বেশ কিছু কার্ডিয়োভাকুলার তফাত দেখা যায়। যার থেকে হার্ট অ্যাটাকের লক্ষণও আলাদা হয়ে যায়।

হার্ট অ্যাটাকের সময় হার্টের পেশির কার্যক্ষমতা কমে যায়। কারণ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে অক্সিজেন লেভেল কমে। অক্সিজেন না পেলে কোনো পেশিই ঠিকমতো কাজ করতে পারে না। খুব অল্প সময়ের মধ্যেই তাই বিপদ ঘটে যায়।

পুরুষ ও নারীদের হার্ট অ্যাটাক লক্ষণে পার্থক্য কোথায়?

বুকে ব্যথা বা অস্বস্তি

অধিকাংশ সময়েই বুকে ব্যথা বা অস্বস্তি পুরুষদের মধ্যে মুখ্য উপসর্গ হিসেবে দেখা যায়। মহিলাদের মধ্যে বুকে ব্যথার পাশাপাশি আরও বেশ কিছু উপসর্গ দেখা দিতে থাকে।

এই তালিকায় আছে চোয়াল, গলা, ঘাড় ও পেটে ব্যথা। এর সঙ্গে অনেক নারীর মাথা ঘোরা, ঘেমে যাওয়া, বমি বমি ভাব লক্ষণ দেখা যায়।

আরো পড়ুন : ভুলে যাওয়ার দুশ্চিন্তায় কি খুব ভয় পাচ্ছেন? জেনে নিন প্রতিকার

হার্ট ব্লকেজ

হার্টে রক্ত সঞ্চালন বন্ধ হয় ব্লকেজের কারণেই। তবে এই হার্ট ব্লকেজ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে দেখা গেছে একাধিক গবেষণায়।

দেখা গেছে পুরুষদের ক্ষেত্রে হার্টের ধমনীগুলোতে ব্লকেজ হয়। কোলেস্টেরল জমে এই ব্লকেজ তৈরি হয়। নারীদের ক্ষেত্রে হার্টের সবচেয়ে ছোট রক্তনালি মাইক্রোভাসকুলেচারে এই ব্লকেজ হয়।

পুরুষদের তুলনায় নারীদের হার্টের আকার ছোট। এছাড়া পুরুষদের তুলনায় নারীদের রক্তনালির গড় বেধও কম হয়।

হার্ট অ্যাটাকের মূল উপসর্গ কী কী?

১. বুকের বামদিকে ব্যথা বা অস্বস্তি। ব্যথা ধীরে ধীরে বগলের দিকে ছড়িয়ে পড়ে। নারীদের ক্ষেত্রে চোয়াল, গলা, থুতনি পর্যন্ত ব্যথা হয়। এমনকি পেটেও ব্যথা হতে পারে।

২. মাথা ঘোরা

৩. বমি বমি ভাব

৪. গরম না থাকলেও ঘামতে থাকা

৫. শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে

এই লক্ষণগুলো দেখলে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি।

এস/ আই.কে.জে/  



হার্ট অ্যাটাক নারী ও পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250