মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

এনায়েত করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় দেওয়া এনায়েত করিম চৌধুরীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন পুলিশের কর্মকর্তা অভ্যর্থনা জানিয়েছিলেন। এমনকি ওই কর্মকর্তা তাকে ব্যবহারের জন্য একটি প্রাডো গাড়িও দিয়েছিলেন। ওই পুলিশ কর্মকর্তা সোনারগাঁও হোটেলে গিয়ে এনায়েত করিমের সঙ্গে দেখাও করেন বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় বর্তমানে দুই দিনের রিমান্ডে রয়েছেন এনায়েত করিম চৌধুরী।

এনায়েত করিমকে গত শনিবার (১৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত রাজধানীর মিন্টো রোডে একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনক ঘোরাঘুরির সময় আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ফোনে সরকার উৎখাতের ষড়যন্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তার মোবাইল ফোন ও বক্তব্য বিশ্লেষণ করে গত রোববার (১৪ই সেপ্টেম্বর) তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলা করে পুলিশ। তিনি ৬ই সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন।

অনুসন্ধানে জানা গেছে, তিনি ৬ই সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পুলিশের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান। ওই কর্মকর্তা তাকে একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে যান। ব্যবহারের জন্য তাকে ঢাকা মেট্রো–ঘ–১৭–১১৩৮ সিরিয়ালের একটি প্রাডো গাড়িও দেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, এটি প্রথম নিবন্ধন ছিল রাজধানীর মতিঝিলের সাদ সিকিউরিটিজ লিমিটেড নামের একটি ব্রোকার হাইসের নামে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। তিনি গত বছর গাড়িটি দেনার কারণে তার একসময়ের ব্যবসায়িকে পার্টনার সোলায়মান রুবেল নামের এক ব্যক্তিকে দিয়ে দেন।

দেলোয়ার হোসেন বলেন, তিনি ২০২৪ সালে একটি ঝামেলায় পড়েছিলেন। সে সময় তার কাছে সোলায়মান রুবেল টাকা পেতেন, টাকার বিনিময়ে তিনি গাড়িটি সোলায়মান রুবেলকে দিয়ে দেন।

গাড়িটির বিআরটিএ নথিতে দেখা গেছে, চলতি বছরের ২৭শে ফেব্রুয়ারি গাড়িটির মালিকানা পরিবর্তন হয়। সেখানে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেটি নুরুল আফসার নামের এক ব্যক্তির। তিনি বনানীর রেয়ার গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানটির গাজীপুরের শ্রীপুরে জমির ব্যবসা রয়েছে।

এ বিষয়ে নুরুল আফসার সোমবার (১৫ই সেপ্টেম্বর) রাতে বলেন, মোবাইল নম্বর তার হলেও গাড়িটি তাদের কি না—তা তিনি নিশ্চিত নন। তবে গাজীপুরের শ্রীপুরে তাদের কোম্পানির জমির ব্যবসা রয়েছে। তিনি গত শনিবার ঢাকায় ছিলেন না। গাড়ির বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

এনায়েত করিমকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। গত শনিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদনের ওপর রোববার শুনানির দিন ধার্য ছিল।

তবে সোমবার আদালতে হাজির করে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক আবু হানিফ এই মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে নিয়মিত মামলা রুজু হওয়ায় ৫৪ ধারার মামলা থেকে এনায়েত করিমকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

এনায়েত করিম চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250