মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

#

৮ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলার পর ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। ছবি: রয়টার্স

হুতিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগতি রাখার সময়সীমা বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার দেশটির গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত থাকবে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনার প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।’

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিমানবন্দরটিতে হুতিদের একাধিক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।

এই ঘোষণার পর আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250