সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মেসির সঙ্গে ছবি তুলতে খরচ করতে হবে ১০ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘লিওনেল মেসি আসছেন শহরে’—ভারতের হায়দরাবাদ শহরে তাই সাজসাজ রবই পড়ে গেছে। ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে কাছ থেকে দেখতে তর সইছে না হায়দরাবাদবাসীর। মেসিকে দেখার তাদের অপেক্ষা ফুরাচ্ছে আগামীকাল শনিবার (১৩ই ডিসেম্বর)। সেদিনই ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুরে’র অংশ হিসেবে হায়দরাবাদ যাওয়ার কথা লিওনেল মেসির।

সেদিন মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ যাবেন আগ্রহী ব্যক্তিরা। তবে সেই সৌভাগ্য হবে মাত্র ১০০ জনের। আর সেই ভাগ্যবানদের মধ্যে থাকতে হলে ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকাপয়সা থাকতে হবে। আয়োজকেরা জানিয়েছেন, মেসির সঙ্গে ছবি তুলতে চাইলে জনপ্রতি ৯.৯৫ লাখ রুপি খরচ করতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। মেসির সঙ্গে ছবি তোলার ভেন্যু হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে। অনলাইনে বিশেষ অ্যাপে বুকিং দিতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

মেসি হায়দরাবাদে পা রাখবেন শনিবার বিকেল ৪টায়। বিমানবন্দর থেকে হায়দরাবাদের ক্রিকেট ভেন্যু উপল স্টেডিয়ামে যাবেন মেসি। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার এক জমকালো অনুষ্ঠান। মেসির সঙ্গী হিসেবে ভারতে যাচ্ছেন তার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রদ্রিগো দি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও ক্লাব–সতীর্থ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠানের শুরুতেই থাকবে ২০ মিনিটের একটি ফুটবল ম্যাচ। সেখানে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে খেলবে মেসির অপর্ণা মেসি অল স্টারস। দুই দল মিলিয়ে ১৫টি শিশু থাকছে সেই ম্যাচে। ম্যাচের শেষ ৫ মিনিট খেলার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির।

মেসি, সুয়ারেজ ও দি পল বাচ্চাদের ফুটবলের কৌশলও শেখাবেন। তারা অংশ নেবেন ৫ মিনিটের এক পেনাল্টি শুটআউটে। রাতটা হায়দরাবাদে কাটিয়ে রোববার সকালে মুম্বাইয়ে যাবেন মেসিরা।

মেসি ভারতে যাচ্ছেন ১৩ই ডিসেম্বর সকালে। প্রথমেই কলকাতায় নামবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কলকাতায় মেসির ভাস্কর্য উন্মোচন করা হবে। যুব ভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার পর বিকেলে হায়দরাবাদে যাবেন মেসি। হায়দরাবাদের পর মুম্বাই হয়ে মেসির ভারত সফর শেষ হবে দিল্লিতে। ১৫ই ডিসেম্বর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখার করার কথা রয়েছে।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250