সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন *** দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর *** এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ *** চার এসপিকে বদলি-পদায়ন *** এমপি নজরুলের গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশ, দ্বিতীয় স্ত্রীর চিরকুটের তদন্ত চলছে *** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে এই কৌতূহল। ২০২২ বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন সময় মেসির সামনে এসেছে এ প্রশ্ন। আর্জেন্টাইন এই কিংবদন্তি কখনো সরাসরি কিছু বলেননি। তবে মেসির সতীর্থ, কোচ ও সমর্থকেরা ২০২৬ বিশ্বকাপে তার খেলার বিষয়ে সব সময়ই আত্মবিশ্বাসী ছিলেন।

মেসি নিজেও অবশ্য কখনো এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। এবার অবশ্য ২০২৬ বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে একটা ধারণা দিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে চান ইন্টার মায়ামি তারকা। মেসি বলেছেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলের সঙ্গে থাকতে চান। তবে বরাবরের মতো এটাও বলেছেন, তার ফিট থাকার ওপর সব নির্ভর করছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই। আর যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’

মেসি যোগ করেন, ‘আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক্‌-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কি না। আমি দারুণ উৎসাহী, কারণ এটা বিশ্বকাপ। আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।’

বিশ্বকাপে খেলা নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির সময়ও বলেছিলেন মেসি। সে সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, সবকিছু নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারানোর পর সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি চেষ্টা করছি ভালো থাকতে, আর সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সৎ থাকতে। যখন ভালো থাকি, তখন ফুটবল উপভোগ করি। কিন্তু যখন শরীর সাড়া দেয় না, তখন আনন্দ পাই না। তাই ভালো না লাগলে থাকতে চাই না। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। মৌসুম শেষ করব, প্রাক্‌-মৌসুমে প্রস্তুতি নেব, তখন ছয় মাস বাকি থাকবে। তারপর দেখা যাবে কেমন অনুভব করি। আশা করছি, ২০২৬ সালে ভালো প্রস্তুতি নিতে পারব, এই এমএলএস মৌসুমটা ভালোভাবে শেষ করব, তারপর সিদ্ধান্ত নেব।’

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250