রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৬

#

ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে লাশ। ছবি: এএফপি

সমালোচনা যেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের নিত্যসঙ্গী। টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে গোলাগুলির ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। এবার বিশ্বকাপ শুরুর পর ঘটল এক রোমহর্ষক ঘটনা। ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে গলিত লাশ। তাতে করে নিরাপত্তাহীনতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠল।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে সব ম্যাচ খেললেও ইরান ফুটবল দলের বেসক্যাম্প মেক্সিকোতে। তিহুয়ানায় ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে গতকাল এএফপির সাংবাদিকেরা নিশ্চিত করেছেন। স্টেডিয়ামের বিপরীত দিকে একটি সুপারমার্কেটের পার্কিং এরিয়ায় ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি রাখা ছিল বলে জানা গেছে। পুলিশ গিয়ে গাড়ির পেছনের বনেট খোলার পর লাশটি খুঁজে পায়। তিহুয়ানার সরকারি কৌঁসুলির কার্যালয় এমন তথ্য জানিয়েছে। পুলিশের ধারণা, গাড়িটি গত বুধবার সেখানে ফেলে যাওয়া হয়েছিল।

সাদা পোশাক পরিহিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞরা লাশ সরানোর আগে গাড়িটি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিহুয়ানার সরকারি কৌঁসুলির কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘গাড়ি তল্লাশি করতে গিয়ে পেছনের বনেটে লাশ পাওয়া গেছে। সেই লাশ কালো প্লাস্টিকে মোড়ানো ছিল। মৃতদেহের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

মেক্সিকোতে এমনিতেই মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট বড় গ্যাং রয়েছে। দেশটিতে হত্যার হারও বেশি। যুক্তরাষ্ট্রের সীমান্ত ঘেঁষা অবস্থিত তিহুয়ানায় সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে ১২০০-এর বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। তবে ইরান ফুটবল দলকে রাখা হয়েছে কড়া নিরাপত্তাবেষ্টনীতে। সশস্ত্র সেনার মাধ্যমে ফুটবলারদের হোটেল থেকে স্টেডিয়ামে আনা-নেওয়া করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসে ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই মাঠে এশিয়ার দলটির প্রতিপক্ষ বেলজিয়াম। এই লস অ্যাঞ্জেলেসেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরান খেলবে মিসরের বিপক্ষে।

বিশ্বকাপ ফুটবল ২০২৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250