শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ঘুম সুখের হয় যৌন মিলনের গুণে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

সঙ্গীহীন, বা অবিবাহিত জীবনে যৌনসুখ পেতে একা আত্মরতিতে (হস্তমৈথুন, স্বমেহন) মগ্ন হওয়ার অভ্যাস থাকে অনেকের। সেই পদ্ধতিতে কী আদৌ চরম সুখ মেলে? হাল আমলের গবেষণা বলছে, স্বমেহন বা হস্তমৈথুন নয়, সঙ্গীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হলে তবেই চরম যৌন তৃপ্তি পাওয়া সম্ভব।

শুধু কি তাই? অনিদ্রাজনিত সমস্যা থাকলে তা-ও দূর করতে পারে সঙ্গীর ছোঁয়া ও যৌন মিলন। সঙ্গমের পর ঘুম হয় প্রশান্তির। খবর আনন্দবাজার পত্রিকার।

যৌনক্রিয়া শেষে দু’জন মানুষ শারীরিকভাবে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন। যা সাধারণত হস্তমৈথুন বা স্বমেহনের ক্ষেত্রে দেখা যায় না। এমনকি সঙ্গীর সঙ্গে মিলনে যে শারীরিক সুখ মেলে, তা আত্মরতিতে সম্ভব নয়।

১৫৯ জন অংশগ্রহণকারীকে নিয়ে করা একটি সমীক্ষা শেষে দেখা যায়, সঙ্গীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে তাদের চরম পর্যায়ে পৌঁছতে সময় লাগে মাত্র ১৬ থেকে ২১ মিনিট। তাদের ঘুমের মানও বেশ উন্নত।

এ বিষয়ে গবেষণারত নেদারল্যান্ডসের গ্রনিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কার্লোটা ওস্টারলিং বলেন, 'সঙ্গমের ফলে শরীর থেকে অক্সিটোসিন ও প্রোল্যাক্টিন নামক দুটি হরমোনের ক্ষরণ হয়। যা ঘুম আনতে সাহায্য করে।'

তিনি জানান, 'এ ছাড়া উল্টো দিকে থাকা মানুষটির প্রতি ভালোবাসা, টান, সম্পর্কে নিরাপত্তা— এ বিষয়গুলোও শারীরিক এবং মানসিক সুখের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'

অন্যদিকে চিকিৎসকরা বলছেন, পর্যাপ্ত ঘুম না হলে পুরুষের শুক্রাণুর সক্ষমতা কমতে থাকে। রাত না জেগে তাই দ্রুত ঘুমানো উচিত। পর্যাপ্ত ঘুম শুক্রাণুকে সক্রিয় করে এবং ডিম্বাণুকে সহজে নিষিক্ত করতে পারে।

শরীর পর্যাপ্ত বিশ্রাম না পেলে রক্তে এক ধরনের খারাপ প্রোটিনের মাত্রা বেড়ে যায়। এ প্রোটিন বীর্যের মান নষ্ট করে দেয়। 

যারা শরীরিক পরিশ্রম করেন না, তাদের মধ্যে যৌন অক্ষমতার প্রবণতা বেশি। অতিরিক্ত ধূমপান যৌন ক্ষমতাকে হ্রাস করে। যৌনস্বাস্থ্য ভালো রাখতে ধূমপান এবং মদপান থেকে বিরত থাকা উচিত।

এ ছাড়া অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পুরুষের যৌনশক্তি কমিয়ে দিতে পারে। যৌনস্বাস্থ্য ঠিক রাখতে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রমে যৌনস্বাস্থ্য ভালো থাকে। 

এইচ.এস/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250