শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সীমান্ত পরিস্থিতির ওপর সেনাবাহিনী কঠোর নজর রাখছে: সেনা সদরের ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছে সেনাবাহিনীর সদরদপ্তর। আজ সোমবার (২৬শে মে) ঢাকা সেনানিবাসে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ের অন্যান্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ-ইনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেনা কর্মকর্তারা।

সেনা সদরে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।

ভারতের পুশ-ইনের বিষয়ে জানতে চাইলে ব্রিফিংয়ে সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কিছু অস্বাভাবিক মুভমেন্ট হওয়া অপ্রত্যাশিত নয়। তবে এর অর্থ এ নয় যে, আমরা তা উপেক্ষা করব বা স্বীকৃতি দেব। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতির ওপর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।’

এইচ.এস/

সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250