শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ভারত-পাকিস্তান যুদ্ধে ইসরায়েলের সমর্থন...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতে পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। তবে ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে বলেছে, তারা ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। খবর আল জাজিরার।

গতকাল মঙ্গলবার (৬ই মে) মধ্যরাতের পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে গোলাবর্ষণ করে। হামলায় এখন পর্যন্ত পাকিস্তানে ২৬ জন এবং ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে উভয় দেশের কর্তৃপক্ষ।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা হতাশার। মাত্রই এ খবর শুনেছি। আমার মনে হয়, অতীত ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে, কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে। তারা অনেক, অনেক দশক ধরে লড়াই করছে। আমি আশা করি, এটা খুব দ্রুত শেষ হবে।’

ইউরোপের দেশ ফ্রান্স ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করতে বলেছে। টিএফওয়ান টেলিভিশনে এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট বলেছেন, ‘সন্ত্রাসবাদের ভয়াবহতা থেকে ভারতের আত্মরক্ষার আকাঙ্ক্ষা আমরা বুঝতে পারছি। তবে আমরা স্পষ্টতই ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই, যেন উত্তেজনা বৃদ্ধি না পায় এবং অতি অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে।’

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

এইচ.এস/


ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250