শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপির সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘বহুদিন পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি।’

আজ বুধবার (১০ই সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার মতে, ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু নির্বাচনে অংশ নেয়নি।’

তিনি বলেন, ডাকসুতে বিজয়ীদের কেউ কেউ পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন। আবার অনেকেই এখনো সংগ্রাম করে চলেছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির বাস্তব চিত্র।

জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, বড় দল ছাড়া ডাকসুতে নির্বাচিতরা রাজনীতিতে ভালো করতে পারেনি। তাই ছাত্র রাজনীতির সঙ্গে বৃহৎ রাজনীতির সংযোগ থাকা জরুরি।

ছাত্র রাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে সমাজ ও রাষ্ট্রকাঠামোয় যে পরিবর্তন হয়েছে, তা ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে।

জে.এস/

সালাহউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250