বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

দেশি মদে বেশি কর, লিটারে ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৪ পূর্বাহ্ন, ১২ই জুন ২০২৬

#

ফাইল ছবি

দেশে প্রস্তুত করা মদের ওপর নির্দিষ্ট পরিমাণ কর আরোপ করা হয়েছে। প্রতি লিটার দেশি মদের ওপর ৫০০ টাকা করে কর আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। এর ফলে দেশি মদের দাম বাড়বে। নতুন করে এই কর আরোপের ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত মদের দাম বাড়তে পারে।

এ বছরের অর্থ বিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নতুন এই করকাঠামো অনুযায়ী, দেশে প্রস্তুত বিলাতি মদের লিটারপ্রতি ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে। ফলে দেশি মদ সেবনকারীদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।

কেরু অ্যান্ড কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ২০২৩–২৪ অর্থবছরে ৬০ লাখ প্রুফ লিটার স্পিরিট এবং ২ লাখ ৩২ হাজার কেস ফরেন লিকার উৎপাদিত হয়েছে।

দেশি মদের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250