শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ভারতের ওপর ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা শুল্ক বাড়াতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়াতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ই আগস্ট) এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর এএফপির।

আমেরিকার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। কারণ, তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো ব্যবসা করি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি। কারণ, তারা রাশিয়ার তেল কিনছে।’

এমন সময় ট্রাম্প এ হুমকি দিলেন, যখন ৭ই আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর আমেরিকার পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এর আগে সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছিলেন, রাশিয়ার তেল কেনার দায়ে তিনি ভারতের পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন। আমেরিকাকে এই শুল্ক পরিশোধ করবে ভারত।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250