সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

কাতার বিশ্বকাপ ফাইনাল নিয়ে কী বললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

লুসাইল স্টেডিয়ামে সেদিন টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি এমবাপ্পে। ছবি: এক্স

কাতার বিশ্বকাপের পর গত হয়েছে প্রায় ৩ বছর। লম্বা সময় পরও ফাইনালে আর্জেন্টনার কাছে হারার ক্ষত দগদগে কিলিয়ান এমবাপ্পের মনে। একই সঙ্গে বাস্তবতাও স্বীকার করছেন এই তারকা ফরোয়ার্ড। তার মতে, যোগ্য দল হিসেবেই সেবার শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

২০২২ সালের ১৮ই ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে দারুণ এক ফাইনাল উপহার দিয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। যেটাকে বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল হিসেবেও মনে হয় করা হয়। সেদিন ১২০ মিনিটের খেলা শেষে ৩–৩ সমতা ছিল দুই দল। টাইব্রেকারে লা আলবিসেলেস্তেদের সঙ্গে পেরে উঠেনি ফরাসিরা। দুটি শট ঠেকিয়ে ফ্রান্সের স্বপ্নভঙ্গ করেন এমিলিয়ানো মার্টিনেজ। তাই হ্যাটট্রিক করেও দেশকে তৃতীয় শিরোপা এনে দিতে পারেননি এমবাপ্পে।

কাতার বিশ্বকাপের লম্বা সময় পর আর্জেন্টিনার বিপক্ষে উত্তেজনায় ঠাঁসা ফাইনাল নিয়ে কথা বলেছেন এমবাপ্পে। সে হারের ক্ষতে প্রলেপ দিতে ২০২৬ বিশ্বকাপে ভক্তদের জন্য দারুণ কিছু করার আভাস দিলেন তিনি। এমবাপ্পে বলেন, ‘ফাইনালে কিছু সময় আমরা দারুণ ফুটবল খেলেছি। কিন্তু পুরো ম্যাচের হিসেব করলে জয়টা আর্জেন্টিনারই প্রাপ্য ছিল। এই হারটা আমাদের অনেক কষ্ট দিয়েছে। আমরা সেই হারের স্মৃতি ভুলে যেতে চাই না। সামনেই ২০২৬ বিশ্বকাপ। সে আসরে আমরা আর এমন কষ্টের স্মৃতি ফিরিয়ে আনতে চাই না।’

এমবাপ্পে বোঝাতে চাইলেন, দল হারায় ফাইনালে করা হ্যাটট্রিক খুব একটা বিশেষ নয় তার কাছে, ‘ফাইনালে সবাই জিততে মুখিয়ে থাকে। গোল করাটাই আসল কথা নয়। সে ম্যাচে দারুণ লড়াই হয়েছে। ভালো খেলায় আর্জেন্টিনার জন্য জয় প্রাপ্য ছিল।’

জে.এস/

এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250