শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সদরঘাটে দুই লঞ্চকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে সিঁড়িতে রেলিং না দেওয়ায় ও নিয়ম না মেনে পন্টুনে ভেড়ানোর চেষ্টা করায় দুটি লঞ্চকে জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (১৫ই জুন) সকালে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক এহতেশামুল পারভেজ।

আরো পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ নেই

তিনি বলেন, বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় এমভি গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চটির সিঁড়িতে রেলিং না দেওয়ায় ৩ হাজার টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিং করার চেষ্টা করলে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌ-পুলিশ, আনসার ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সকালের দিকে সদরঘাটে যাত্রীদের তেমন ভিড় ছিল না। বিকেলে যাত্রীর চাপ বাড়তে পারে। আমরা সদরঘাটে গিয়ে কিছু অনিয়ম পেয়েছি। এজন্য দুটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।

এসি/ আই.কে.জে/

জরিমানা সদরঘাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250