বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের জন্য ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৬ই অক্টোবর) গাজীপুরের টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। 

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরাও রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এই দেশের মেহনতী মানুষ। দেশের মেহনতী শ্রমিকদের কর্মের ফলে এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে।

তিনি বলেন, আমার একটা স্বপ্ন আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দেশের এক্সপোর্টে সবচেয়ে বেশি অবদান রাখা মেহনতী গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করতে চাই। তারা যেন কর্মজীবন শেষে কিছুটা হলেও স্বস্তিতে জীবন অতিবাহিত করতে পারে। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। তবে সকল অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারবো।

উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব নেয়ার পরপরই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি দেশে বন্যা পরিস্থিতি সরকার সফলতার সাথে বন্যার্তদের পাশে থেকে সঠিক সহযোগিতা করেছে। বর্তমানে তাদের পুনর্বাসনের কাজ চলছে। ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের পুঞ্জিভূত দাবি আমাদের কাছে নিয়ে আসছেন। সকলের ন্যায্য দাবি পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, কিছু বহিরাগতদের চক্রান্তে আমাদের শ্রম সেক্টরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষকে নিয়ে ১৮ দফা যৌথ বিবৃতি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের অসন্তোষ নিরসনের উদ্যোগ নিয়েছি। আজ সেই দাবির প্রেক্ষিতে আমরা স্বল্প মূল্যে টিসিবির পণ্য সরবরাহ শুরু করেছি। টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচী পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

ওআ/কেবি

টিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250